৭ মে ২০২৬, ১২:০২ পি.এম

হাওরপাড়ের চিরচেনা সামগ্রী

হাওরপাড়ের চিরচেনা সামগ্রী

হাওরাঞ্চলে নতুন ধান ঘরে তোলার মৌসুম এলেই বেড়ে যায় বাঁশের তৈরি কুলা, ডালা, টুকরি, ধানের গোলা, চাঁই, খলইসহ বিভিন্ন গৃহস্থালিসামগ্রীর চাহিদা। ধান মাড়াই, শুকানো, সংরক্ষণ থেকে শুরু করে মাছ ধরা—গ্রামীণ জীবনের নানা কাজে এখনো গুরুত্বপূর্ণ এসব সামগ্রী। প্লাস্টিকজাত আধুনিক পণ্যের ভিড়েও হাওরাঞ্চলের মানুষের কাছে বাঁশের তৈরি জিনিসের কদর কমেনি।

কারিগরদের হাতে তৈরি এসব পণ্যে যেমন আছে ব্যবহারিক প্রয়োজন, তেমনি আছে বাংলার গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া।

 

সুত্র : প্রথম আলো