২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পি.এম

মাদকবিরোধী ঐক্য পরিষদ সুনামগঞ্জের আহ্বায়ক কমিটি গঠন

মাদকবিরোধী ঐক্য পরিষদ সুনামগঞ্জের আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ পৌরসভাকে মাদকমুক্ত করার লক্ষ্যে ৯টি ওয়ার্ডের তরুণ ও যুবকদের সমন্বয়ে ‘মাদকবিরোধী ঐক্য পরিষদ, সুনামগঞ্জ’-এর কার্যনির্বাহী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

​আজ ২৪ এপ্রিল, শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী জগংজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।


​নবগঠিত এই কমিটিতে ১নং ওয়ার্ডের আবু সালেহ-কে আহ্বায়ক, ৭নং ওয়ার্ডের সোহানুর রহমান-কে যুগ্ম-আহ্বায়ক এবং ৬নং ওয়ার্ডের আল জিসান-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

​সদস্য: ফাহমিদ চৌধুরী ফামু (১নং ওয়ার্ড), দেব রাজ (২নং ওয়ার্ড), অমিত রায় (৪নং ওয়ার্ড), মাসুম (৫নং ওয়ার্ড), আহমেদ ইমতিয়াজ ফাহিম (৬নং ওয়ার্ড), তাওহিদ মসলু (৭নং ওয়ার্ড), সাব্বির (৮নং ওয়ার্ড) এবং রফিকুল ইসলাম রফি (৯নং ওয়ার্ড)।


​কমিটি গঠন শেষে উপস্থিত তরুণ ও যুবকরা সংহতি প্রকাশ করে জানান, সমাজ থেকে মাদকের নীল দংশন মুছে ফেলতে তারা বদ্ধপরিকর। মাদকবিরোধী কার্যক্রমকে বেগবান করতে এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে আগামী ২৬ এপ্রিল, রবিবার সংগঠনের নেতৃবৃন্দ ও ৯টি ওয়ার্ডের প্রতিনিধিরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করবেন।

​সভায় বক্তারা বলেন, "তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক কারবারিদের নির্মূল করতে আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।"

​নতুন এই কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।