২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পি.এম

তাহিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

তাহিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুষ্টি সপ্তাহের  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
উদ্বোধন উপলক্ষে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বনাথ পালের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ। আরও বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়া, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সজল গমেজ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া, সাংবাদিক রোকন উদ্দিন, শওকত হাসান, ব্র্যাক ফ্যাসিলিটেটর তারিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতা অপুষ্টির শিকার শিশুর মায়েদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সাপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সাপ্তাহের উদ্বোধন করেন ইউএনও মেহেদী হাসান মানিক।