২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পি.এম

শেরপুর সেতু মেরামতের জন্য ঢাকা সিলেট মহাসড়কে বিকল্প রুট নির্ধারণ

শেরপুর সেতু মেরামতের জন্য ঢাকা সিলেট মহাসড়কে বিকল্প রুট নির্ধারণ

 

আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮ টা থেকে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকল্লাব মেরামত করার জন্য সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ থাকে।  
সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট : সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ।
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ রাখা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮ টা থেকে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরিস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকল্লাব মেরামত কাজ করা হবে।
সেতু মেরামতকালে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ অপরিহার্য বিধায় সেতুর উপর ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে। ২৪ এপ্রিল শুক্রবার রাত ১১ টা থেকে ২৫ এপ্রিল শনিবার সকাল ৯ টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৫ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮ টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে।
যান চলাচল বন্ধ থাকাকালীন সময়ে আবশ্যিকভাবে এবং একলেনে যান চলাকালীন যানজট এড়ানোর লক্ষে বর্ণিত মহাসড়কে চলাচলকারী যানবাহনকে নিম্নলিখিত সড়ক রুট ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে, ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট: শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল- মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট।
ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট: শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার- ফেঞ্চুগঞ্জ-সিলেট।
ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট: সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ।