১০ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পি.এম

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃতের নাম মো. কাউছার (২০), তিনি বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
র‌্যাাব জানায়, গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় র‌্যাব -৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ^ম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারে অবস্থানকালে জানতে পারে সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. কাউছার কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে মো. কাউছার জানিয়েছে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল।
র‌্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ স ুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।