বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে পানি অধিকার মানে খাদ্য অধিকার, পানি অধিকার মানে জীবিকার অধিকার বিষয়ে হাওরাঞ্চলে মানুষের পানি সংকট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি এর সহযোগীতায় স্থানীয় সহযোগী সংস্থা সমূহের আয়োজনে জেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আরডিএসএ নির্বাহী পরিচালক মিজানুল হক সরকারের সঞ্চালয়নায় সভায় মূল প্রবন্ধ উপস্থান করেন এসভিডিএসের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক মিলন।
সভায় আলোচনা করেন লেখক ও গবেষক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান।
আলোচনায় আরও বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, সমাজসেবক নুরুল হক, আরপিডব্লিউএসের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন, অনির্বাণ সংস্থার সভানেত্রী শিল্পী বেগম, চলন্তিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জোৎস্না বেগম, নারী সংগঠক চম্পা বেগম, শিক্ষার্থী ইমরান হোসেন, মার্জিয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, হাওরাঞ্চলে পানি থাকার পরেও সুপেয় পানির অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে নারী ও মেয়েশিশুদের জন্য পানি প্রাপ্তি এবং লিঙ্গসমতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উঠে আসে।