গ্রাম বাঁচাও, দেশ বাঁচাও শ্লোগানে সুনামগঞ্জের সুরমা নদীর চাঁনপুর, বাহ্ম্রণগাঁও এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ও চাঁনপুর গ্রামবাসীর আয়োজনে সুরমা নদীর পাড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চানপুর গ্রামের বাসিন্দা সামির আলী, রজত আলী, জাকের হোসেন, ফয়জুর রহমান তালুকদার, আবুল খায়ের, মো. জয়জুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকারি প্রকল্পের নামে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে দিনে-রাতে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। যার কারণে ফসলি জমি, বসতভিটা হুমকির মধ্যে পড়েছে। অনেকের জমি নদী ভাঙনে বিলীন হয়েছে। নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ না হলে ফসলী জমি ও বসতবাড়ি বিলীন হয়ে যাবে।’