বজ্রপাতে সুনামগঞ্জের দিরাইয়ে বউ -শ্বাশুড়ি আহত হয়েছেন। এছাড়া দুইটি গরুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন দিরাই উপজেলার চরনারচর ইউনিনিয়নের কামালপুর গ্রামের রাহুল দাসের স্ত্রী মিনা রানী দাস (৪৮) ও তারপুত্র বধু সৌরভ দাসের স্ত্রী দিপালী রানী দাস (২০)। বজ্রপাতে আহত হয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি’সা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বৃষ্টির সময় হটা’ করে বজ্রপাত হয়। এসময় কামালপুর গ্রামে নিজেদের বসতঘরে থাকা মিনা রানী দাস ও পুত্রবধূ দিপালী রানী দাস আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকি’সা নেন তারা। একই সময়ে বজ্রপাতে তাদের প্রতিবেশী সুখ বিহারী দাসের দুইটি গাভী মারা যায়। গাভিগুলো কৃষকদের বাড়িতে গোয়ালঘরে বাধা ছিল।
কামালপুর গ্রামের বাসিন্দা প্রভাংশু দাস বলেন, আজ সকালে বৃষ্টির সময় হটা’ করে বজ্রপাত হলে আমাদের গ্রামের এক পরিবারের বউ-শ্বাশুড়ি আহত হয়েছেন। তাদেরকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। ব্রজপাতে পাড়ার কৃষক সুখ বিহারী দাসের দুইটি গরু মারা গেছে।
চরনারচর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কামালপুর গ্রামের বাসিন্দা মো. ফতেনুর বলেন, আজ সকালে বৃষ্টির সাথে বজ্রপাত হলে আমাদের গ্রামের দুইজন মহিলা আহত হয়েছেন। এসময় গ্রামের এক কৃষকের দুইটি গরুও মারা গেছে। আহত দুই জন দিরাই হাসপাতালে গিয়ে চিকি’সা নিয়ে এসেছেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকি’সক কর্মকর্তা প্রশান্ত দাস তালুকদার বলেন, বজ্রপাতে আহত হয়েছে দুই জন নারী হাসপাতালে এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকি’সা প্রদান করা হয়েছে। চিকিসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন।