৩০ মার্চ ২০২৬, ০২:২৩ পি.এম

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ৮ টি দোকান পুড়ে চাই

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ৮ টি দোকান পুড়ে চাই

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাতে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে জুতার দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।  তবে ইতিমধ্যে এই পয়েন্টে থাকা জুতার দোকান, ইলেকট্রনিক দোকান, ফার্মেসী, সহ প্রায় ৮ টি দোকান পুড়ে চাইল হয়ে যায়। 
এদিকে,  আগুন নিয়ন্ত্রণে প্রথমে সুনামগঞ্জের দুটি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করলেও আগুন লিলিহা বাড়তে থাকায় পরে শান্তিগঞ্জ উপজেলা থেকে আরেকটা ইউনিট যুক্ত হয়। এতে ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিট, পুলিশ সহ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে  চেষ্টা করছে।  
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন সেখ বলেন, প্রথমে জুতার দোকান লাগে পরে এক এক করে আগুন ছড়িয়ে পড়ে। 
তবে আগুন নিয়ন্ত্রণ পুলিশ ও ফায়ারসার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।  ইতিমধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।  তবে ক্ষয়ক্ষতির কি পরিমাণ ও আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ১ থেকে দেড়কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।