২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পি.এম

তাহিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক ছাত্রদল নেতা

তাহিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক ছাত্রদল নেতা

তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি গরুসহ বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী জাবেদ আলী ও তাঁর পরিবার।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। এসময় ক্ষতিগ্রস্তদের  নগদ আর্থিক সহায়তা দেন তিনি।

আজ বৃস্পতিবার বিকেলে ঘটনাস্থল উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রামেশ্বরপুর পশ্চিম হাটি গ্রামের জাবেদ আলীর ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।  

এর আগে বুধবার রাত ১টার দিকে জাবেদ আলীর বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৩টি গরুসহ বসতঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।