২৫ মার্চ ২০২৬, ০২:১৯ পি.এম

হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে যে  বার্তা  দিলো জেলা প্রশাসন

 হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে যে  বার্তা  দিলো জেলা প্রশাসন

টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জের ১২টি উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধে কোন ধরনের ত্রুটি বা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
 জেলা প্রশাসনের ফেসবুক পেইজ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, সুনামগঞ্জে বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার ফসল রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত   সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা কৃষি কর্মকর্তা/সহকারী প্রকৌশলী,পানি উন্নয়ন বোর্ডকে জানাতে হবে।
একেই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়েও ফোন দিয়ে বাঁধ সংক্রান্ত তথ্য দেওয়ার অনুরোধ করা হয়।