সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে নবনির্মিত আধুনিক যাত্রী ছাউনি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বুধবার সকালে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে এই নবনির্মিত আধুনিক যাত্রী ছাউনি করা হয়। ঈদকে সামনে রেখে নির্মিত এই ছাউনি ঈদ উপহার পেয়ে উল্লাসিত পূর্ব ইব্রাহীমপুরবাসী।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, চার দশকের সাংবাদিক আকরাম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েসসহ স্থানীয় ব্যবসায়ী, পূর্ব ইব্রাহীমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, খেয়া পারাপারের সময় এখানকার হাজারো শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি নিরসনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ছাউনি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে সত্যি ভালো লাগছে।