সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে এসে অজয় দাস (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে যাদুকাটা নদীতে ইসকন মন্দির পাড়ে ঘটনাটি ঘটেছ। অজয় দাশ সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উজান সাফেলা গ্রামের অধীর দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজন জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গঙ্গাস্নানের জন্য প্রস্তুতি নেন। তবে মঙ্গলবার সকাল যাদুকাটা নদীতে স্নান সম্পূর্ণ করতে গিয়ে মানুষের ভিড়ে হটাৎ অসুস্থ হয়ে পড়েন অজয় দাস। পরে সেখানে লোকজন থাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা থাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গঙ্গাস্নানে এসে অজয় দাস নামে একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।