সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে অনলাইন গণমাধ্যম ফোকাস টিভির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফোকাস টিভির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
ফোকাস টিভির ডিজিটাল ইনচার্জ তামিম রায়হানের সঞ্চালনায় এবং ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র নিউজ এডিটর লিপসন আহমেদ, এডভাইজর হিমাদ্রি শেখর ভদ্র ও বিন্দু তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরপিননগর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রকিব।
ইফতার শেষে ফোকাস টিভির সংশ্লিষ্ট সবার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।