ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত সাত মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, অলাভজনক মানবিক সংস্থা ‘ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি’র তথ্য অনুযায়ী, ইরানে অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো ১৭৫ জন ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মী রয়েছেন। এ ছাড়া সহিংসতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে আরও কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন। এ সময়ে ইরান প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স