৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পি.এম

ডেপুটি স্পিকার নিয়ে বিএনপি প্রস্তাবটিই আমরা বুঝতে পারিনি

ডেপুটি স্পিকার নিয়ে বিএনপি প্রস্তাবটিই আমরা বুঝতে পারিনি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাড. এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন,‘ বিএনপি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি জামায়াত দেওয়ার জন্য বলেছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে বলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিš‘ আমরা আনুষ্ঠনিকভাবে প্রস্তাব পাইনি। আমরা স্পষ্ট বলতে চাই জুলাই সনদের আলোকে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তে আছে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। পার্লামেন্টের উ”চ ক্ষ ও নি¤œ কক্ষের দুইজন ডেপুটি স্পিকার হবেন, দুইজনই বিরোধী দল পাবে।’
তিনি আরও বলেন,‘ বিএনপি নির্বাচনী ইশতেহারে বলেছে, দুইজন ডেপুটি স্পিকার হবে, আসলে বিএনপি কোনটি প্রস্তাব দিয়েছে সেটি তাদের পরিস্কার করতে হবে। আমি সংগঠনের মিডিয়া সেলের দায়িত্বে থাকায় প্রতিদিনই ১৫-২০টি মিডিয়াকে ইন্টারভিউ দিতে হয়। এটা নেওয়ার আগে বুঝতে হবে কি প্রস্তাব, প্রস্তাবটিই আমরা এখনও বুজতে পারিনি। আমাদের বুঝতে এটা কি জুলাই সনদের আলোকে না বিএনপির  ইশতেহারের আলোকে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।’ 
তিনি আরও বলেন,‘ জনগনকে নিয়ে তামাশার দিন শেষ হয়ে গেছে। সামনের বাংলাদেশ একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে জাতি যাদেরকে নির্বাচিত করেছে তাদের উপর অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য জাতীয় সংসদকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত করি।’ 
গণভোট প্রসঙ্গে তিনি বলেন,‘ গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে। রাষ্ট্র ব্যবস্তার মৌলিক পরিবর্তনে গণভোট পাস হয়। আর গণভোটই পারে এ সরকারকে আইনি ভিত্তি দিতে কি গণভোট হাইকোর্টে রিট হয়েছে। জাতি এখন বুঝতে পারছে কেন আমরা আগে গণভোট চেয়েছিলাম। জামায়াত দু’টি শপথ নিয়েছে কিš‘ সরকারি দল নেয়নি। গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা। ’
আজ রবিবার সুনামগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আয়োজনে শহরের একটি রেস্তোরায় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে রমজানের তাৎপর্য শীষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাড. নুরুল আলমের সঞ্চালনায় আলোচনা বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. শামস উদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ, জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাও. সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও. আক্তার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সমাজ সেবক দেওয়ান গণিউল সালাদীন, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম প্রমুখ।