২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আজ রবিবার বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, বীর মুক্তিযোদ্বা নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্বা আব্দুল মজিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড শেরনুর আলী, অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, লেখক সুভাস উদ্দিন, জেলা কালচারাল অফিসার আহমেদ পাবেল চৌধুরী, সদর স্কাউটের সম্পাদক বুরহান উদ্দিন, বাসস এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক প্রমুখ। এ সময় বক্তারা গণহত্যা দিবস ও আন্তর্জাতিক শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়াও দিবসকে ভাবগম্ভীর্য্যরে মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে জেলার বিভিন্ন সেক্টরের শ্রেণী পেশার মানুষদের নিয়ে কমিটি গঠন করা হয়।