সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬মার্চ) শনির হাওরপাড়ে আয়োজিত এ ইফতার মাহফিলে তাহিরপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব জুনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহব্বায়ক দেবাশীষ রায়, রাহাত হাসান রাব্বি, সুহেল কবির, আল মামুন চৌধুরী, সাবেক ছাত্রনেতা গোলাম সরোয়ার অহী, আকরাম হোসেন প্রমুখ।