৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পি.এম

তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও সাংসদ কামরুজ্জামান কামরুলকে সংবর্ধনা 

তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও সাংসদ কামরুজ্জামান কামরুলকে সংবর্ধনা 

তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির  আয়োজনে ইফতার ও সুনামগঞ্জ -১  আসনের সাংসদ কামরুজ্জামান কামরুলকে  সংবর্ধনা প্রদান করা  হয়েছে। 


মঙ্গলবার সুনামগঞ্জ শহরের লতিফা কমিউনিটি সেন্টারে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে  এবং  সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ'র সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ ( তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ )  আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল। 
এসময় বক্তব্য রাখেন  তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  জুনাব আলী। 
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি এবং সহ  তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কামরুজ্জামান কামরুল বলেন,  
যারা অতিরিক্ত টোল আদায় করছে, তাদেরকে হুশিয়ার করে দিতে চাই,  যদি ৩০ পয়সার জায়গায় বাড়তি ১০ পয়সা টোল আদায় করা হয়, তাহলে লিজ বাতিল করে দেওয়া হবে।  
আগামীতে সুনামগঞ্জ -১ আসনের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান তিনি।