৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পি.এম

ধোপাজান থেকে বালু উত্তোলনের  সময় নৌকাসহ ২ জনকে আটক

ধোপাজান থেকে বালু উত্তোলনের  সময় নৌকাসহ ২ জনকে আটক

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি ইঞ্জিন চালিত একটি কাঠের বড় নৌকা জব্দ ও দুই জনকে আটক করেছে পুলিশ। 
 মঙ্গলবার (০৩ মার্চ ) সকালে গোপন সংবাদের সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই নুরুজ্জামান ধোপাজান চলতি নদী থেকে বালুভর্তি করে নিয়ে যাওয়ার নৌকাটি জব্দ ও দুই জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, জেলার বিশ^ম্ভরপুর উপজেলার মাঝেরটেক গ্রামের মৃত মিরাশ আলীর ছেলে মো. আক্রম আলী (৪৫) ও একই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মো. আল আমিন (৪০)। নদী থেকে বালুভর্তি নৌকা জব্দ ও দুইজনকে আটকের ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে পাঠিয়ে ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি একটি ইঞ্জিন নৌকা জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।