২ মার্চ ২০২৬, ০৮:২৭ পি.এম

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে মারধর

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে মারধর

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার কলোনী (ফকিরপাড়া) এলাকায় এক প্রবাসীর স্ত্রী গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাবে দেওয়ার  অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। কুপ্রস্তাবের প্রতিবাদ করায় উল্টো তাকেই মারধর করেছে কয়েকজন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এশা ও তারাবির নামাজের শুরুর সময় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রবিবার বিকেলে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা ওই গৃহবধূ (৩২) এর স্বামী ওমানে থাকেন। এই সুযোগে প্রতিবেশী মো. রবি মিয়া (২২) তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এশা ও তারাবির নামাজের শুরুর সময় অভিযুক্ত রবি মিয়া তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক স্পর্শ ও অশালীন আচরণের চেষ্টা করেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত  দ্রুত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের মুরব্বীদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে সালিশে মিমাংসার উদ্যোগ নেন।

তবে অভিযুক্ত রবি মিয়া স্থানীয় সালিস কারকদের কাছে ঘটনার কথা অস্বীকার করে এবং উল্টো ভুক্তভোগীকে হুমকি ও ভয়ভীতি দেখান।

এরপর রবিবার (১মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে রবি মিয়া কয়েকজনকে সাথে করে নিয়ে গিয়ে ওই নারীর বাড়িতে গিয়ে পুনরায় মারধর ও গালিগালাজ করে এবং মানহানণর চেষ্টা চালায়।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত ও  মারধর করার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।