২ মার্চ ২০২৬, ০৮:০২ পি.এম

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন পরিষদের দায়িত্বগ্রহণ

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন পরিষদের দায়িত্বগ্রহণ

সুনামগঞ্জ চেম্বার অব-কমার্স ইন্ডাস্ট্রির দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা।

আজ সোমবার(০২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব-কমার্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার।

 

এসময়য় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব-কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, সহ-সভাপতি মো. এনানুল হক, পরিচালক মো. নূরে আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোবারক হোসেন, শফিকুল ইসলাম, মো. আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো. সাইফুল্লা হাসান জুনেদ, কামাল হোসেন, মো. মোস্তাক আহমদ, মো. এনানুল হক এনাম, মো. আকবর আলী প্রমুখ।

দায়িত্ব হস্তান্তরকালে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার বলেন,‘ সুনামগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থে নবগঠিত কমিটির সদস্যরা কাজ করবেন। সুনামগঞ্জের ব্যবসা খাতের সম্ভাবনার অনেক দ্বার রয়েছে। চেম্বার অব কর্মাসের দায়িত্বশীল নেতৃত্বে ব্যবসার উন্নয়ন হবে।’

এসময় তিনি বর্তমানে রমজানে বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এছাড়াও আসন্ন ঈদের বাজারে ব্যবসায়ীদের সঠিকমূল্যে কাপড় বিক্রির আহবান জানানো হয়। ইদের বাজার ঘিরে ক্রেতাদের হয়রানি না করতে চেম্বার অব কর্মাসের দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

নবগঠিত চেম্বার অব কর্মাসের কমিটির সভাপতি মো. শামসুল হক বলেন,‘সুনামগঞ্জ চেম্বার অব কর্মাস জেলার ব্যবসায়ীদের নিয়ে কাজ করবে। এখানে তিনটি বড় শুল্ক স্টেশন রয়েছে।বৃহৎ স্বার্থে ব্যবসায়ীদের পরিধি বাড়াতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে চেম্বার। এছাড়াও বাজার মনিটরিং ব্যবস্থায় প্রশাসনের সহযোগিতা করবে চেম্বার। বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে টিম গঠন করে কাজ করা হবে।’