ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই যৌথ ক্ষেপণাস্ত্র হামলার নানা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সাথে তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। এমনকি শনিবার সকালে হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ।
তবে, আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।
এদিকে, এই ঘটনায় এখনো ইরান হামলা চালায়নি। এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়নি বলে তথ্য দিয়েছে আইডিএফ।