সুনামগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ২০২৫ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. শামছুল হকের নেতৃত্বাধীন প্যানেলের সব প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২০ জনকেই আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করেছে নির্বাচন বোর্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ডেপুটি কালেক্টর (রেভিনিউ) ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এস. এম. ইয়াসীর আরাফাত স্বাক্ষরিত এক স্মারকে ফলাফল নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আমদানিকারক মো. শামছুল হক।সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ জুয়েল মিয়া।
সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এনামুল হক।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, শুরুতে একাধিক ব্যবসায়ী মনোনয়নপত্র সংগ্রহ করলেও অনেকে বিধিবিধান পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। যাচাই-বাছাই শেষে ২০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা প্রত্যেকেই একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়াও নির্বাচিত সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. শামছুল হক, মো. নুরুল হক, মোহাম্মদ জুয়েল মিয়া, আবুল মনসুর মো. শওকত, মো. এনামুল হক, মো. খসরুল আলম, মোকারব হোসেন, আবু সুফিয়ান, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, নূরে আলম, আব্দুস সামাদ, আমিনুল ইসলাম সেলিম ও মো. শফিকুল ইসলাম।
সহযোগী সদস্য হিসেবে রয়েছেন সাইফুল্লা হাসান জুনেদ, আকবর আলী, মোর্শেদ আলম, মোস্তাক আহমদ, কামাল হোসেন ও মো. এনামুল হক এনাম।